1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আশরাফুল পারেননি, মাহমুদউল্লাহ-মুমিনুলের ফিফটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আশরাফুল পারেননি, মাহমুদউল্লাহ-মুমিনুলের ফিফটি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দারুণ ব্যাট করলেন মোহাম্মদ আশরাফুল। যদিও ফিফটির আশা জাগিয়েও পারেননি তিনি। তবে তার ব্যাটে ভর করেই লড়ার মতো পুঁজি পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। তাদের দেওয়া ১৫২ রানের লক্ষ্যটা ছুঁতে অবশ্য কষ্ট হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক পেয়েছেন ফিফটি।

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৭ উইকেটে হারায় গাজী গ্রুপ।

মুমিনুল ৩৬ বলে ৮ চারে ৫৪ রানের ইনিংস খেলেন। মাহমুদউল্লাহ ৫১ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। সুবাদে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে গাজী গ্রুপ।

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দুজনই মোহাম্মদ এনামুলের শিকার হন। দুজনেরই ব্যক্তিগত রান ১৩। পঞ্চম ওভারে সৌম্য যখন ফিরলেন, গাজী গ্রুপের রান তখন ৪.৪ ওভারে ২ উইকেটে ৪০।

এরপরই মুমিনুল ও মাহমুদউল্লাহর জুটি। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৯৭ রান। মুমিনুল ফিরলেও জাকির হাসানকে (১০*) নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা শেখ জামালকে দারুণ শুরু এনে দেন আশরাফুল ও সৈকত আলি। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৬৯ রান। নবম ওভারের প্রথম বলে সৈকত ফিরলে এই জুটির পতন হয়। ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন সৈকত।

আশরাফুল ফেরেন ১২তম ওভারের শেষ বলে। ৩৫ বলে ৪ ছক্কায় ৪১ রান করেন তিনি। এরপর শুরুর সেই রানের গতিটা ধরে রাখতে পারেনি শেখ জামাল। তাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানেই থামে দলটির ইনিংস। নাসির হোসেন ২০ ও জিয়াউর রহমান ২১ রান করেন।

মাহমুদউল্লাহ ৩ ওভার বল করে ২৩ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া মুকিদুল ইসলাম ২টি এবং নাসুম আহমেদ, সৌম্য সরকার ও আরিফুল হক ১টি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন