1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা মাশরাফীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা মাশরাফীর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাশরাফী বিন মোর্ত্তজা।

বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

গত এপ্রিলে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সম্পৃক্ত হয়েছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী। কিন্তু দুই মাসের মধ্যেই সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার রাতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন নড়াইল এক্সপ্রেস।

সম্প্রতি এসপিসি গ্রুপ নামের এই প্রতিষ্ঠানের নানা নেতিবাচক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে উঠে আসে।

চুক্তি বাতিলের কারণ হিসেবে মাশরাফী বলেছেন, ‘তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘‘শুভেচ্ছা দূত’’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’

তাই মাশরাফী চুক্তির থেকে সরে আসার আইনি প্রক্রিয়া শুরু করেছেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।’

মাশরাফী সবাইকে অনুরোধ করেছেন, তার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন