1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অসম্ভব: সাকিব-মোস্তাফিজের আইপিএলে খেলা প্রসঙ্গে পাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অসম্ভব: সাকিব-মোস্তাফিজের আইপিএলে খেলা প্রসঙ্গে পাপন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

আইপিএলের বাকি অংশে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে খেলার অনাপত্তি পত্র দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার কারণে গত ৪ মে স্থগিত হয়ে যায় আইপিএল। আসরের বাকি অংশ সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে সেই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় দল। তাই সাকিব-মোস্তাফিজকে অনাপত্তি পত্র দেওয়া ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে আলাপকালে পাপন বলেন, ‘আমি আসলে কোনো সম্ভাবনা দেখছি না। বিশ্বকাপ কাছাকাছি থাকা অবস্থায় তাদেরকে এনওসি দেওয়া প্রায় অসম্ভব। কারণ আমরা বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে ব্যস্ত থাকব। এখন সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ।’

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন মোস্তাফিজ। খারাপ পারফরম্যান্সের কারণে প্রথম তিন ম্যাচের পর আর খেলার সুযোগ পাননি সাকিব। তবে বল হাতে ছন্দে থাকায় রাজস্থানের হয়ে সবগুলো ম্যাচই খেলেন মোস্তাফিজ। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত ফিজ।

এদিকে আগস্টে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) দল পেয়েছেন সাকিব। জ্যামাইকা তালাওয়াশ দলে নিয়েছে বাংলাদেশি অলরাউন্ডারকে। কিন্তু সিপিএলেও সাকিবের খেলা নিশ্চিত নয়।

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান ক’দিন আগে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সাকিবকে সিপিএলের অনাপত্তি পত্র দিতে তৈরি নয় বিসিবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন