1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই দিনের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দুই দিনের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বৃষ্টির কারণে দুই দিনের জন্য স্থগিত হয়ে গেছে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসর। প্রথম দিনেই বৃষ্টির কারণে বিকেএসপিতে দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয়দিনে সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের ছয়টি ম্যাচের একটিও শুরু করা যায়নি। পরিত্যক্ত হয় এই দিনের খেলা। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় দুই দিনের জন্য টুর্নামেন্ট স্থগিত করার।

ডিপিএল দুই দিন স্থগিত রাখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তবে প্রথম দিনের মতো দ্বিতীয়দিনের ম্যাচগুলো বাতিল হবে না জানিয়েছেন তিনি। স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো দ্বিতীয় রাউন্ডের সূচি অনুযায়ী আগামী ৩ মে ফের মাঠে গড়াবে।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো পিছিয়ে যাওয়ায় বাড়ছে টুর্নামেন্টের দৈর্ঘ্য। এতে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন