1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৮৭ রান করলেই লঙ্কানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

২৮৭ রান করলেই লঙ্কানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তিন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে হলে ২৮৭ রান করতে হবে বাংলাদেশকে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অধিনায়ক কুশল পেরেরার অনবদ্য সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৬ রান করেছে লঙ্কানরা।

সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হয়েছে ইতিহাসও। এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। তবে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে মরিয়া লঙ্কানরা বড় পুঁজি দাঁড় করিয়েছে টাইগারদের সামনে।

তিন অভিষিক্তকে নিয়ে মাঠে নামা শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করে। ওপেনিং জুটিতেই তারা স্কোরবোর্ডে জমা করে ৮২ রান। এরপর তাসকিন আহমেদের ব্যাক-থ্রু। ওপেনার দানুশকা গুনাতিলাকাকে (৩৯) বোল্ড করার পর একই ওভারে তিনি ডাক উপহার দেন পাথুম নিশানকাকে। এরপর কুশল মেন্ডিসকে (২২) নিজের তৃতীয় শিকার বানান তাসকিন।

সতীর্থদের ফিরলেও ‘ভাগ্যের সহায়তায়’ ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন পেরেরা। তিন অঙ্কের ঘরে পা রাখতে গিয়ে তিনবার জীবন পেয়েছেন তিনি। তার মধ্যে মোস্তাফিজুর রহমানের করা ৩১.৫ ওভারে ৯৯ রানেও জীবন পান পেরেরা। শেষ পর্যন্ত লঙ্কান ওপেনারকে ফেরান শরিফুল ইসলাম। মাহমুদউল্লাহর হাতে বন্দী হওয়ার আগে ১২২ বলে ১২ চার ও ১ ছয়ে ১২০ রান করেছেন লঙ্কান ওপেনার। এরপর উইকেটরক্ষক নিরোশান ডিকভেলাকেও (৭) রান-আউট করেন শরিফুল।

তাসকিন চতুর্থ শিকার হিসেবে তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৭)। শেষদিকে দারুণ ব্যাটিংয়ে লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৭০ বলে ৪ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তাকে সঙ্গ দেন রমেশ মেন্ডিস (৮)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন