1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে জনপ্রিয় ৬ দলের এই টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।

সাকিব এর আগেও দলটির হয়ে খেলেছেন চার মৌসুম আগে। শুক্রবার (২৮ মে) সিপিএলে অংশগ্রহণকারী ৬ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তখন জানা যাবে, সতীর্থ হিসেবে জ্যামাইকা তালাওয়াসে কাদের পাচ্ছেন সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডারের জ্যামাইকা তালাওয়াসে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে সাকিবের এক ভিডিও পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘অনুমান করুন তো কে ফিরেছেন?’

করোনার কারণে গত আসরের সিপিএলে খেলোয়াড়-কোচ-কোচিং স্টাফসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টদের থাকতে হয়েছিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। এবারের আসরেও তেমন নিয়ম করতে যাচ্ছে সিপিএল কর্তৃপক্ষ।

গত আসরের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। আসন্ন আসরের ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। তবে এবারের আসরে দেখা যাবে দর্শক। করোনার কারণে গত বছর স্টেডিয়ামে কোনো দর্শকের মাঠে খেলা দেখার অনুমতি ছিল না। এবার ধারণক্ষমতার অর্ধেক দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।

এ ছাড়া বিশেষ ব্যবস্থায় অংশগ্রহণকারী ৬ দল আলাদাভাবে অনুশীলন করবে। টুর্নামেন্টের পর্দা নামবে সেপ্টেম্বরের মাঝামাঝি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন