1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারাকে লজ্জাজনক হিসেবে দেখছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। উত্তরসূরিদের তাই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর তাগিদ দিলেন লঙ্কান কিংবদন্তি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায় অবস্থান করছে। এরই মধ্যে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবালের দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতেও শীর্ষে উঠে গেছে টাইগাররা।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিজ দেশের এমন নতজানু পারফরম্যান্স কিছুতেই মানতে পারছেন না জয়াসুরিয়া। টুইট বার্তায় লিখেছেন, ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন।’

এরপর দলের প্রতি বার্তা দিয়ে বলেন, ‘জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন