1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিয়াল ছাড়ছেন জিদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রিয়াল ছাড়ছেন জিদান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জিনেদিন জিদান। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে এমনটাই জানিয়েছে ক্রীড়া মাধ্যম মার্কা।

বেশ কয়েক দিন ধরে জিদানের সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার গুঞ্জন চলছে। লা লিগার মৌসুম শেষে সেই গুঞ্জন বেশ ডালপালা মেলে। লস ব্লাঙ্কোসরা লা লিগার ২০২০-২১ মৌসুম শেষ করে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে। শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় জিদান রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই ধারণা করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে রিয়ালে না থাকার কথা জানিয়ে দিয়েছেন জিদান। তার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

কেবল লা লিগা নয়, সুপারকোপা দে এস্পানার শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা। সদ্য সমাপ্ত মৌসুমটা শিরোপাবিহীন কেটেছে জিদানের। এমন এক কঠিন মৌসুম শেষে ফরাসি কোচ ইঙ্গিত দেন মাদ্রিদ ছাড়ার। ক্লাবের ভবিষ্যৎ সহজ করার জন্য জিজুর এমন সিদ্ধান্ত।

জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেন ২০১৯ সালে। ফিরেই লা লিগা ও সুপারকোপা জিতেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন