1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জিম্বাবুয়ে সফরে কমল টেস্ট, বাড়ল টি-টোয়েন্টি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জিম্বাবুয়ে সফরে কমল টেস্ট, বাড়ল টি-টোয়েন্টি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুন-জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি নির্ধারিত ছিল আগেই। তবে সেই সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচিতে এক টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানো হয়েছে।

আগের সূচিতে আফ্রিকার দেশটির বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। তবে নতুন সূচিতে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই বোর্ড আলোচনা করে সূচি থেকে একটি টেস্ট বাদ দিয়েছে। একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’

২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন