1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাশরাফী ও ওয়াসিম আকরামকে ছুঁলেন সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাশরাফী ও ওয়াসিম আকরামকে ছুঁলেন সাকিব

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একই ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজা ও ওয়াসিম আকরামের গড়া দুটি আলাদা কীর্তি ছুঁলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন সাকিব। ৯ ওভার বল করে ৩৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এদিনের দুই উইকেট শিকারেই দুটি রেকর্ডে নাম লেখা হয়ে গেছে সাকিবের।

যার একটি- বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট শিকার। যেখানে মাশরাফীর সঙ্গে এখন যুগ্মভাবে শীর্ষে সাকিব। দেশের হয়ে দুজনের উইকেটই ২৬৯টি।

ওয়ানডেতে অবশ্য মাশরাফীর নামের পাশে মোট ২৭০ উইকেট। এর একটি ২০০৭ আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে।

সাকিবের আরেক রেকর্ডটি বিশ্বরেকর্ড। এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারে এখন ওয়াসিম আকরামের পাশে সাকিব। শারজাহতে ১২২ উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন ওয়াসিম আকরাম। এখন সাকিবও সঙ্গী এই পাকিস্তানি কিংবদন্তির।

শারজাহতে আকরামের ১২২ উইকেট ৭৭ ম্যাচে। মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সাকিবের ১২২ উইকেট ৮৪ ম্যাচে। ওয়াসিম ও সাকিব ছাড়া ওয়ানডেতে এক ভেন্যুতে উইকেটের সেঞ্চুরি আছে কেবল ওয়াকার ইউনুসের। শারজাহতেই ৬১ ম্যাচে ১১৪ উইকেট পাকিস্তানি কিংবদন্তির।

সাকিবের এমন রেকর্ডময় ম্যাচটা এদিন বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম সিরিজ জয়। আর এদিনের জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগেও শীর্ষে উঠে গেছে টাইগাররা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন