1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বার্সার হয়ে শেষ ম্যাচ খেলা হচ্ছে না মেসির! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বার্সার হয়ে শেষ ম্যাচ খেলা হচ্ছে না মেসির!

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বার্সেলোনায় মেসির মৌসুম শেষ। কোচ রোনাল্ড কোম্যান আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আগে থেকে অনুমতি দিয়েছেন ছুটি কাটানোর জন্য। যার কারণে শনিবার লা লিগায় এইবারের বিপক্ষে কাতালান জায়ান্টদের শেষ ম্যাচে স্কোয়াডে না থাকতে পারেন মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

চলতি মৌসুম শুরুর আগে ৩৩ বছর বয়সী তারকা ক্যাম্প ন্যু ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বার্সার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেন তিনি। অবশেষে সেই চুক্তির মেয়াদও শেষ হয়ে এলো। তবে নতুন ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটি বা পিএসজিতে যাওয়ার কথা থাকলেও, ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

এই মৌসুমে প্রচুর ম্যাচ খেলেছেন মেসি। তবে লিগে শেষ ম্যাচ না খেলে ছুটিতে গেলে জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় নিজেকে চাঙা রাখার সুযোগ থাকছে এলএমটেনের।

বার্সার হয়ে শেষ ম্যাচ হয়তো খেলতে চান মেসি। শেষ ম্যাচটি খেলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তার বাবা এবং অ্যাজেন্ট অনানুষ্ঠানিকভাবে বার্সার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে কথা বলেছেন। তবে দুই পক্ষের মধ্যে টেবিলে বসে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এখনো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন