1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কামব্যাকের গল্প লিগে ১০ জনের সিটিকে হারাল ব্রাইটন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কামব্যাকের গল্প লিগে ১০ জনের সিটিকে হারাল ব্রাইটন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে নিজেদের মাঠ অ্যামেক্স স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ব্রাইটন। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও ১০ জনের দল হয়ে পড়া সিটিজেনরা হেরেছে ৩-২ ব্যবধানে।

ম্যাচের শুরুতে স্টেডিয়ামে আসা ৭৪৯৫ জন ব্রাইটন সমর্থকদের নীরব করে দেন ইলকে গুন্দোগান। রিয়াদ মাহরেজের পাসে দ্বিতীয় মিনিটে সিটিকে এগিয়ে দেন এই জার্মান মিডফিল্ডার। কিন্তু এর ৯ মিনিট পরেই ১০ জনের দল হয়ে পড়ে সিটি। ড্যানি ওয়েলব্যাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হোয়াও কানসেলো।

এরপরও খর্ব শক্তি নিয়ে দুর্দান্ত খেলছিল সিটি। ৪৮তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় দলের ব্যবধান বাড়ান ফিল ফোডেন। এই গোল হজমের পর জেগে ওঠে ব্রাইটন। ৫০তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধান কমায় তারা। সিটিকে চেপে ধরে ৭২তম মিনিটে পাসকেল গ্রসের পাসে অ্যাডাম ওয়েবস্টারের গোলে সমতায়ও ফেরে ব্রাইটন। ৪ মিনিট পর তাদের সমর্থকদের মুখে হাসি ফোটানো জয়সূচক গোল এনে দেন ড্যান বার্ন।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা সিটি চেলসির বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামার আগে ব্রাইটনের বিপক্ষে হারকে সতর্কবার্তা হিসেবে দেখছে। ইতিহাদের কোচ পেপ গার্দিওলা তার শিষ্যদের জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য আরও উন্নতি করতে হবে তাদের। তিনি বলেন, ‘আমি উদ্বিগ্ন, কারণ এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। প্রতিপক্ষ খুব শক্তিশালী।’

ইতিমধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা  পুনরুদ্ধার করেছে সিটি। আগামী রোববার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শিরোপা উৎসব করবে গার্দিওলার দল। পরের সপ্তাহে তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে চেলসির।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন