1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিরোপার আশা জিইয়ে রাখল রিয়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শিরোপার আশা জিইয়ে রাখল রিয়াল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে লা লিগা জয়ের আশা জিইয়ে রাখল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে নাচো ফার্নান্দেজ একমাত্র গোলটি করেন। ফলে শিরোপা নিষ্পত্তির জন্য রইল শেষ রাউন্ডের অপেক্ষা।

এক ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। এখন শেষ রাউন্ডে আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই। কারণ দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জিদানের দলই।

শেষ রাউন্ডে আতলেতিকো খেলবে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে। আর রিয়াল ঘরের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। জিদানের দল নিজেদের জয়ের সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বীদের হোঁচটও আশা করবে।

এদিন একই সময়ে আতলেতিকো ২-১ গোলে হারায় ওসাসুনাকে। আরেক ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ফলে শিরোপার সম্ভাবনা শেষ হয়ে গেছে রোনাল্ড কোম্যানের দলের।

আতলেতিকো, রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮৩, ৮১ ও ৭৬। ৭৪ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন