1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিয়াল ছাড়ছি, এটা কীভাবে খেলোয়াড়দের বলতে পারি: জিদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রিয়াল ছাড়ছি, এটা কীভাবে খেলোয়াড়দের বলতে পারি: জিদান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জিনেদিন জিদান। ছবি: এএফপি

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়তে চান বলে খবর প্রকাশ হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমে খবর, ফরাসি কিংবদন্তি নাকি খেলোয়াড়দেরও জানিয়ে দিয়েছেন বিষয়টি। তবে রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর জিদান বিষয়টি অস্বীকার করেছেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে জিদান বলেন, ‘আমি রিয়াল ছাড়ছি, এটা কীভাবে খেলোয়াড়দের বলতে পারি? আমরা এখন শিরোপার জন্য সবকিছু দিচ্ছি।… ক্লাবের বাইরের লোকেরা যা খুশি তা বলতে পারে। তবে আমি কখনোই খেলোয়াড়দের এটা বলব না।’

বিলবাওয়ের বিপক্ষে জয়ে লা লিগার শিরোপার রেসে টিকে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে যারা দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। এখন শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে শিরোপা।

শেষ রাউন্ডে আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই। দলের এমন গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখ করে জিদান বলেন, ‘আমরা শুধু আমার ভবিষ্যতের কথাই বলতে পারি না। মৌসুমের শেষ ম্যাচটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

যোগ করেন, ‘মৌসুম শেষ হলেই আমরা দেখব কি ঘটছে। তবে এখন আমরা শুধু আমাদের শেষ ম্যাচ নিয়েই ভাবতে চাই।’

৪৮ বছর বয়সী জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালের ডাগআউট সামলাচ্ছেন। ২০১৬-১৮ পর্যন্ত প্রথম মেয়াদের দায়িত্বে তিনি টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন