1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এফএ কাপ জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে ‘বাংলাদেশি’ হামজা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

এফএ কাপ জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে ‘বাংলাদেশি’ হামজা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিদের নৃশংসতার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন লেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী। চেলসির বিপক্ষে ইংলিশ ফুটবলের ঐতিহাসিক এফএ কাপের ফাইনাল জিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি জানান তিনি।

জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হামজার। দারুণ এই প্রতিভাবান তারকা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে। তবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় এই দেশের মানুষদের কাছে বেশ পরিচিত হামজা। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারই ‘বাংলাদেশের নাম’ উজ্জ্বল করলেন ইংলিশ ফুটবলে।

শনিবার চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপ জিতেছে লেস্টার। ম্যাচের ৮২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন হামজা। ততক্ষণে এগিয়ে ব্রেন্ডন রজার্সের দল। জয়টাও মুঠোবন্দী করে ম্যাচ শেষে শিরোপা উৎসবে মেতে ওঠে লেস্টার।

আর সতীর্থ ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানাকে নিয়ে হামজা উদ্‌যাপনে মাতেন ফিলিস্তিনের পতাকা হাতে। ইংল্যান্ডের ঐতিহাসিক স্টেডিয়াম ওয়েম্বলিতে সমর্থন জানাতে ফিলিস্তিনের পতাকা ওড়ান তিনি। কখনো সতীর্থকে পাশে নিয়ে, কখনো দেশটির পতাকা গায়ে জড়িয়ে নেন হামজা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি এই সংহতি তার। এমনকি বিজয়ী মেডেল নেওয়ার সময়ও ফিলিস্তিনির পতাকা কাঁধে জড়ানো অবস্থায় দেখা যায় হামজাকে।

ইংলিশ মিডফিল্ডারের সংহতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন দূতাবাসও। তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা-ফোফানার কয়েকটি ছবি পোস্ট করে লেস্টার সিটিকে শিরোপা জয়ের জন্য শুভেচ্ছা জানায়।

গাজাতে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতার বিপক্ষে শনিবার ইউরোপের প্রধান প্রধান শহর লন্ডন, বার্লিন, মাদ্রিদ ও প্যারিসে প্রায় ১০ হাজারের বেশি লোক প্রতিবাদ জানিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন