1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বার্সাকে ৪ পয়েন্ট পেছনে ফেলে শিরোপার আরও কাছে অ্যাটলেটিকো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বার্সাকে ৪ পয়েন্ট পেছনে ফেলে শিরোপার আরও কাছে অ্যাটলেটিকো

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শিরোপার নিশ্বাস দূরত্বে চলে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ডিয়েগো সিমিওনের দল।

লিগে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ও পরের স্থানে থাকা বার্সার হাতে আছে দুই ম্যাচ। অন্যদিকে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা রিয়াল মাদ্রিদের বাকি তিন ম্যাচ। পরের দুই ম্যাচে জিতলেই ২০১৪ সালের পর প্রথমবার লা লিগার শিরোপা ঘরে তুলবে অ্যাটলেটিকো।

প্রতিটি ম্যাচে এখন সাবধানে পা ফেলতে হচ্ছে সিমিওনের শিষ্যদের। সোসিয়েদাদের বিপক্ষেও সাবধানী পন্থা অবলম্বন করেছে অ্যাটলেটিকো। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় দুই গোলে। মার্কোস লরেন্তের পাস থেকে ১৬তম মিনিটে দলের প্রথম গোল করেন ইয়ান্নিক কারাসকো। এরপর ২৮তম মিনিটে লুইস সুয়ারেসের দুর্দান্ত পাসে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল কোরেয়া।

দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রেখে জয়ের বন্দরে ছুটছিল অ্যাটলেটিকো। তবে শেষদিকে তাদের ভয়ের মুখে ফেলে দেয় সোসিয়েদাদ। ৮৩তম মিনিটে জুবেলদিয়ার গোলে সমতায় ফেরার আশা জাগায় তারা। তবে বাকি সময় রক্ষণে সামাল দিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় সিমিওনের দল।

অ্যাটলেটিকো লিগে পরের ম্যাচ খেলবে রবিবার ১১তম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে, ঘরের মাঠে। ১৬ মে লিগের শেষ ম্যাচে তারা মাঠে নামবে ১৮তম স্থান ও অবনমন অঞ্চলে থাকা রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে। অ্যাটলেটিকোকে হয়তো ৭ বছর পর শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপন করাতে অপেক্ষায় রাখতে পারে বার্সা-রিয়াল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন