1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টাইব্রেকারে জিতে ফাইনালে পিএসজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

টাইব্রেকারে জিতে ফাইনালে পিএসজি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এমবাপ্পের গোল উদযাপন

মঁপেলিয়ারকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

পেনাল্টি থেকে ফরাসি জায়ান্টদের জয়সূচক গোলটি আসে মইস কিনের পা থেকে। এর আগে মঁপেলিয়ারের জুনিয়র সাম্বার স্পট-কিক লাগে গোলপোস্টে। তার আগ পর্যন্ত দু’দলের টাইব্রেকার সমতায় ছিল ৫-৫ ব্যবধানে আর নির্ধারিত সময়ে ২-২ গোল।

সেমিফাইনালে নির্ধারিত সময়ে দুই দল লড়াই করেছে সমান তালে। কোচ টমাস টুখেল শুরুর একাদশে রাখেননি নেইমার ও আনহেল দি মারিয়াকে। তবে দুই তারকা না থাকলেও শুরুতে গোল আদায় করে নেয় তার দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দু’বার এগিয়ে গিয়েছিল পিএসজি। ম্যাচের ১০তম মিনিটে দলকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। মঁপেলিয়ার সমতায় ফেরে প্রথমার্ধের শেষ মুহূর্তে লাবোর্ডের গোলে।

বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে ফের পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। এই মৌসুমে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯তম গোল করলেন তিনি। তবে পিএসজি সেই ব্যবধানও ধরে রাখতে পারেনি। এবার ৮৩তম মিনিটে মঁপেলিয়ারকে সমতায় ফেরান অ্যান্ডি ডালোর্ট। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে।

ফ্রেঞ্চ কাপের ফাইনাল হলে ১৯ মে, স্তাদে দে ফ্রান্সে। শিরোপা লড়াইয়ে পিএসজি মাঠে নামতে পারে লিগ ওয়ানের মোনাকো বা ফ্রান্সের চতুর্থ স্তরের দল ভ্যালিয়েরেসের বিপক্ষে। বৃহস্পতিবার সেমিতে মুখোমুখি হবে মোনাকো ও ভ্যালিয়েরেস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন