1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ড্র করে শিরোপার চিন্তা বাড়াল পিএসজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ড্র করে শিরোপার চিন্তা বাড়াল পিএসজি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লিগ ওয়ানে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করে শিরোপা ধরে রাখার পথ আরও কঠিন করে তুলল পিএসজি।

রেনের মাঠে রবিবার ১-১ সমতায় শেষে করেছে দলটি। প্রথমার্ধে পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে গিয়ে লিড হারায় তারা।

৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিল। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পিএসজি। শিরোপা জিততে শেষ দুই ম্যাচে আর ৪ পয়েন্ট চাই লিলের।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় রেন। পেনাল্টি স্পটের কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি জেরেমি দোকু।

২৯তম মিনিটে বল জালে পাঠায় রেন, কিন্তু অফ সাইডের জন্য মেলেনি গোল। ১০ মিনিট পর জালে বল পাঠায় পিএসজি, কিন্তু সেটাও গোল হয়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন নেইমার। ঠিক দিকে ঝাঁপালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক।

শেষদিকে সমতা আনেন সেহু গিহার্সি। বাঁজামাঁ বহিজুর কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর এটাই নেইমারের প্রথম ম্যাচ। খুব বেশি কিছু করতে পারেননি।

ওদিকে চোটের জন্য এই ম্যাচেও খেলেননি কিলিয়ান এমবাপে। তার অনুপস্থিতিও দলটিকে ভুগিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন