1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নতুন বছরে সেল্টা ভিগোকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে ২-০ গোলে জিতেছে দলটি। ভাসকেসের গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আসেনসিও।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।

১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। দিনের আরেক ম্যাচে রিয়াল বেতিসের মাঠে ১-১ ড্র করা সেভিয়া ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ১৫ ম্যাচ খেলা বার্সেলোনা।

১৭ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে সেল্টা।

এদিন ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে আসেনসিওর দারুণ ক্রস খুঁজে পায় দূরের পোস্টে ভাসকেসকে। লাফিয়ে কোনাকুনি হেডে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

গোল খেয়ে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নভেম্বরের শুরুতে দায়িত্ব নেওয়া এদুয়ার্দো কৌদেতের কোচিংয়ে পাল্টে যাওয়া সেল্টা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে গত ছয় ম্যাচে ১৪টি গোল করা দলটি। এই সময়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয় তাদের।

তারা আবার পিছিয়ে পড়ে ৫৩তম মিনিটে। মাঝমাঠে প্রতিপক্ষের বল কেড়ে নিয়ে সামনে বাড়ান ছন্দে থাকা লুকা মদ্রিচ। আর সতীর্থের পা ঘুরে ডি-বক্সে বাঁ দিকে পাস দেন ভাসকেস এবং নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন আসেনসিও।

ঘরের মাঠে লিগে সেল্টার বিপক্ষে এই নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইলো রিয়াল।

সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে টানা আট ম্যাচ ধরে অপরাজিত তারা; জয় সাতটি, একটি ড্র।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন