1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনে ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দিনে ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দিনে ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।

শনিবার বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠকের পর আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম এ তথ্য জানান।

তিনি বলেন, এ বিষয়ে রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বৈঠক হবে। বৈঠকে কোনো সমাধান না আসলে শনিবার থেকে আবার ধর্মঘটে যাব।

রাস্তায় ঝুলন্ত ক্যাবল অপসারণের প্রতিবাদে রবিবার থেকে প্রতিদিন সারাদেশে তিন ঘণ্টা ইন্টারনেট বন্ধের ঘোষণা দেয় আইএসপিএবি।

এর সমাধান খুঁজতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে আলোচনায় বসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানদের সংগঠন ও কেবল অপারেটররা।

আইএসপিএবিএ’র সভাপতি এম এ হাকিম বলেন, আমরা আমাদের দাবির বিষয়ে মন্ত্রী ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।

বিকেল ৪টায় এ বৈঠক হয়। ইন্টারনেট বন্ধ থাকলে ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম স্তিমিত হওয়ার আশঙ্কায় এ বৈঠকের আয়োজন করা হয়।

এর আগে দক্ষিণ ঢাকায় ঝুলন্ত ক্যাবল অপসারণের প্রেক্ষিতে ১২ অক্টোবর ইন্টারনেট সেবাদানকারী ও ক্যাবল টিভি অপারেটররা ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে সেবা বন্ধ রাখার হুমকি দেয়।

এর প্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠক শেষে আবদুল হাকিম বলেন, মাননীয় মন্ত্রী (মোস্তাফা জব্বার) আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি আমাদের সঙ্কট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচন করবেন। এখন সে বৈঠকের জন্য দুই, তিন বা চার দিন যতই সময় লাগুক আমরা অপেক্ষা করব। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই আমরা ফলপ্রসূ সমাধান পাব।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যত দ্রুত পারি সিদ্ধান্ত নেব। এখন তিনি কবে আমাদের সঙ্গে মিটিংয়ে বসেন, সেটা কিন্তু আমি এখনই বলতে পারব না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন