1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২-৩ জন গরিব মিলে কোরবানির এক ভাগ নিতে পারবে? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

২-৩ জন গরিব মিলে কোরবানির এক ভাগ নিতে পারবে?

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কোরবানি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত সম্পন্ন করার পদ্ধতি রয়েছে। সুন্নাহর বিপরীত পদ্ধতিতে কোরবানি করলে তা শুদ্ধ হয় না। এছাড়াও কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হারাম টাকায় কোরবানি করলেও কোরবানি সহিহ হয় না।

আল্লাহ মূলত বান্দার তাকওয়াটাই যাচাই করেন কোরবানির মাধ্যমে। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর নিকট এগুলোর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদের পথ-প্রদর্শন করেছেন; সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদের।’ (সুরা হজ: ৩৭)

প্রশ্ন হলো- যদি কয়েকজন গরিব মিলে হালাল টাকায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানির পশুতে এক ভাগ নিতে চায়, তাহলে জায়েজ হবে কি না?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, এক গরুতে সাত জনের বেশি শরিক হওয়া বৈধ নয়। সাত জনের বেশি শরিক হলে কারো কোরবানি সহিহ হবে না। চাই অংশীদারগণ গরিব হোক কিংবা ধনী। তাই কোরবানির পশুতে ওভাবে শরিক নেওয়া যাবে না। একান্ত কখনও এমন করতে চাইলে এক ভাগের সকল অংশীদার একজনকে মালিক বানিয়ে দিতে হবে। অতঃপর ওই ব্যক্তি নিজের পক্ষ থেকে ওই অংশ কোরবানি দিবে। গোশত পাওয়ার পর অংশীদারদের মধ্যে গোশত বণ্টন করে দিতে পারবে।

(খুলাসাতুল ফতোয়া: ৪/৩১৫; বাদায়েউস সানায়ে: ৪/২০৬; মাজমাউল আনহুর: ৪/১৬৮; ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/৩০৫; মাবসুত সারাখসি: ১২/১২; আদ্দুররুল মুখতার: ৬/৩১৫)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন