1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রেমডিসিভিরে করোনা সারার যথেষ্ট প্রমাণ পায়নি ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

রেমডিসিভিরে করোনা সারার যথেষ্ট প্রমাণ পায়নি ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৯২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করতে কিংবা মৃত্যুহার কমাতে রেমডিসিভিরের যথেষ্ট প্রভাব নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

রেমডিসিভির এবং হাইড্রোক্সিক্লোরোকুইন-সহ কভিড-১৯ রোগের চারটি সম্ভাব্য ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পর সংস্থাটি এ কথা জানিয়েছে।

মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি গিলিয়াডের ওষুধ রেমডিসিভিরকে করোনার প্রথম ওষুধ হিসেবে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই ওষুধ দেয়া হয়।

বিবিসি জানিয়েছে, গিলিয়াড বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, অন্য গবেষণার সঙ্গে এই ফলাফল ‘বেমানান’।

ডব্লিউএইচও তাদের ট্রায়ালে ৩০টি দেশের ৫০০ হাসপাতালের ১১ হাজার ২৬৬ জন প্রাপ্তবয়স্ক রোগীকে যুক্ত করে। এই ফলাফল এখনো পিয়ার-রিভিউড বা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়নি।

সংস্থাটির দাবি, চারটি ওষুধের কোনোটিই করোনা সারাতে কিংবা প্রতিরোধ করতে খুব একটা কার্যকর নয়।

এর আগে গিলিয়াড দাবি করেছিল, তাদের ওষুধ ব্যবহার করলে রোগীদের বেশিদিন হাসপাতালে থাকতে হচ্ছে না। সাধারণের তুলনায় কমপক্ষে ৫ থেকে ৬ দিন আগে সবাই সুস্থ হচ্ছেন।

গিলিয়াড বলছে, ‘ডব্লিউএইচওর ট্রায়ালের বিষয়ে আমরা অবগত। তবে অন্য গবেষণার সঙ্গে এটি পুরোপুরি বেমানান।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন