1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিক্তা'র ১০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

পলাশবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিক্তা’র ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিক্তা বেগম নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘণ করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৬ই মে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সূত্রে প্রকাশ,বৃহস্পতিবার সকাল হতে বরিশাল ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্পের কর্মসূচীর শ্রমিকদের দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে নির্বাচনী আচরণ বিধি লংঙ্ঘণ করার অভিযোগ উঠে ফুটবল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিক্তা বেগম ও তার স্বামী ৪নং বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। পরে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান এর নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমাদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান জানান, সরকারি কর্মসূচীর শ্রমিকদের দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে আচরণ বিধি লংঙ্ঘণ করায় এ জরিমানা করা হয় এবং প্রার্থীকে আচারণ বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান জানান,আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। আচারণ বিধি লংঙ্ঘণ করলে জেল জরিমানা করা হবে। নির্বাচনী আচারণ বিধি লংঙ্ঘণ কারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হবে।

উল্লেখ্য যে,আগামী ২১ শে মে মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন