1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রোকন উদ্দিন মিয়ার মতবিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রোকন উদ্দিন মিয়ার মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মেহেদী হাসান সোহাগ।।

মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন মিয়ার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলার ৭১ সড়ক চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রোকন উদ্দিন মিয়া বলেন গণমাধ্যম সমাজের দর্পণ, তাই রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে মাদারীপুরের-১ আসনের উন্নয়নের জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ।

এসময় শিবচর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তার সভাপতিত্বে ও মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সুজন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুল শরীফ,শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ বোরহানউদ্দিন খান, শিবচর পৌর বিএনপির সদস্য মোঃ মেজবাহ গোমস্তা মাসুমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন