1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির ঘোষণা দেন। চুক্তির প্রাথমিক মেয়াদ হবে ৬০ দিন, পরে তা আরও বাড়ানো হবে।

নেতানিয়াহু জানিয়েছেন, তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তিটিকে সমর্থন করেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল তাদের সেনা লেবানন থেকে প্রত্যাহার করে নেবে, এবং হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপরপ্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ বা অস্ত্র সংগ্রহ করতে পারবে না।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের অবৈধ বসতিতে রকেট হামলা শুরু করে। এর পাল্টা হিসেবে ইসরায়েলও লেবাননে হামলা চালায়।

ইসরায়েলি বাহিনী চলতি বছরের ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য, তবে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল আকাশ শক্তি ব্যবহার করে বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যার ফলে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন