1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পানিতে তলিয়ে গেছে সড়ক, সাজেকে ৭০০ পর্যটক আটকা! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

পানিতে তলিয়ে গেছে সড়ক, সাজেকে ৭০০ পর্যটক আটকা!

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েছেন। এতে পর্যটকরা আতঙ্ক বোধ করছেন।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোট-বড় মিলিয়ে ১২৫টি গাড়ির পর্যটক আটকা পড়েন।

সুবর্ণ দেব বর্মন আরও বলেন, সোমবার যে গাড়িগুলো এসেছে, সেসব গাড়ির সব পর্যটক সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজকে গাড়ি চলাচল সম্ভব হবে বলে মনে হয় না।

অন্যদিকে সকাল থেকে খাগড়াছড়ি থেকেও কোনও গাড়ি সাজেকে প্রবেশ করেনি। এদিকে যারা আটকা পড়েছেন তাদের রুম ভাড়া লাগবে না বলে কটেজ মালিক সমিতি জানিয়েছে। শুধু পানির খরচ দিতে হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, ভারি বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি রয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পানি নেমে না যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন