1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, খোলা থাকবে কটেজ-রেস্তোরাঁ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, খোলা থাকবে কটেজ-রেস্তোরাঁ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তিনদিনের অবকাশ যাপনে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তার আগমন উপলক্ষে বাঘাইছড়ির পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতির এ সফরে রিসোর্ট-কটেজ ও রেস্তোরাঁর কোনোটাই বন্ধ থাকছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রাঙামাটির ডিসি বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে কটেজ, রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না। রাষ্ট্রপতি অন্যান্য পর্যটকদের সঙ্গেই সাজেকের সৌন্দর্য উপভোগ করবেন।

রাষ্ট্রপতি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাজেকে অবস্থান করবেন বলে জানান জেলা প্রশাসক।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের শিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন