1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘাটাইলে মাহিন্দ্রা মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ঘাটাইলে মাহিন্দ্রা মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল(টাঙ্গাইল)..

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে আঃ বাছেদ (৭০) নামের এক বৃদ্ধ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল ক‌লেজ হাসপাতালে ভর্তি করেছে।

রবিবার সকাল ৯টায় ঘাটাইল-সাঘর দিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান,রবিবার সকালে ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র যাত্রী আব্দুল বাছেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মারা যান তিনি
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন