1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে নৌকার প্রার্থী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে নৌকার প্রার্থী আজাদ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি।।

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্যসচিব আবুল কালাম আজাদ জনসমর্থন নিয়ে প্রচার-প্রচারনায় এগিয়ে চলেছে।

জামালপুর পৌরসভা ও সদরের ১৫টি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা এবং নির্বাচনী জনসভায় ভোটারদের কাছ থেকে নৌকা মার্কার ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্যসচিব আবুল কালাম আজাদকেই সাধারণ জনগণ এমপি হিসেবে মেনে নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ ও পথসভা করেন এবং বিকেলে ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৪টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় জনসভা থেকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ব্যাপক সাড়া মেলে ভোটারদের কাছ থেকে।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

এছাড়া নির্বাচনী জনসভায় সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

নির্বাচনী জনসভায় নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারন নৌকা হলো উন্নয়নের প্রতীক। স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

তিনি আগামী ৭ জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

জানা গেছে, জামালপুর-৫ সদর আসনে আরও যারা প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করছেন এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনু ঈগল, জাতীয় পার্টির মো. জাকির হোসেন খান লাঙ্গল, জাতীয় পার্টি-জেপি’র বাবর আলী খান বাইসাইকেল, ন্যাশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম আম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. সাব্বিরুজ্জামান একতারা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু সায়েম মোহাম্মদ সা-আদাত-উল করীম ডাব প্রতীক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন