1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে নৌকার সমর্থকদের তিনটি মোটরসাইকেল পুড়ানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে, আহত-৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নৌকার সমর্থকদের তিনটি মোটরসাইকেল পুড়ানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে, আহত-৫

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুরে প্রতিনিধি।।

জামালপুর-৫ সদর আসনের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালীবাড়ীতে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের তিনজন কর্মীর তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরূদ্ধে । এ সময় নৌকা প্রতীকের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদর আসনের নৌকা প্রতীকের এমপি প্রার্থী মো. আবুল কালাম আজাদের নির্বাচনি প্রচারণা শেষে আওয়ামী লীগের ১০/১২ জন কর্মী মোটরসাইলে রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ীতে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রে যায়। তারা সেখানে নৌকার ¯েøাগান দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছিলেন। এ সময় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনুর কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় নৌকা প্রতীকের চারজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা নৌকা প্রতীকের কর্মী নান্দিনা সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা শ্যামল, নজরুল ও সিফাতের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর জের ধরে নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের স্থানীয় একটি প্রচার কেন্দ্র ভাংচুর করেছে। এ ঘটনায় সেখানে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে জামালপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জামালপুর সদর থানার ওসি ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণার জেলা সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লুৎফুল কবীর বাবুর নেতৃত্বে আমাদের নৌকা প্রতীকের সমর্থকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় আমাদের পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মহেশপুর কালিবাড়ীতে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি নির্বাচনি প্রচারকেন্দ্র ভাংচুরের ঘটনা শুনে পরিদর্শন করেছি। মোটরসাইকেল তিনটি কার আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন