1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাঁচা পেঁয়াজ খাওয়া কি? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

কাঁচা পেঁয়াজ খাওয়া কি?

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া সর্বাবস্থায় মাকরুহ নয়। তবে কাঁচা পেঁয়াজ-রসুন খেলে যেহেতু মুখে গন্ধ হয় এ জন্য এগুলো খাওয়ার পর সাবধান থাকা দরকার যেন মুখের গন্ধের কারণে অন্যদের কষ্ট না হয়।

রাসুল (সা.) কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে গন্ধ থাকা অবস্থায় মসজিদে যেতে নিষেধ করেছেন। যেহেতু এটা অন্য মুসল্লিদের কষ্টের কারণ হয়। আবু সাঈদ খুদরি (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে রসুন এবং পেঁয়াজের কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়, আল্লাহর রাসুল! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশী, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ)

রান্না করা পেঁয়াজ খেলে সমস্যা নেই। যেহেতু রান্না করা পেঁয়াজে কাঁচা পেঁয়াজের মতো গন্ধ থাকে না এবং খেলে মুখে গন্ধ হয় না। রাসুল (সা.) নিজেও রান্না করা পেঁয়াজ খেতেন। একবার উম্মুল মুমিনিন আয়েশাকে (রা.) পেঁয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বশেষ যে খাবার খান, তাতে পেঁয়াজ মিশ্রিত ছিল (অর্থাৎ রান্না করা পেঁয়াজ)। (সুনানে আবু দাউদ)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন