1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোশাকে মশার রক্ত লেগে থাকলে নামাজ হবে? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

পোশাকে মশার রক্ত লেগে থাকলে নামাজ হবে?

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শীতে মশার উপদ্রব বেড়ে গেছে। মশা রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে অনেক সময় শরীরে নিচে চাপা পড়ে মারা যায় এবং শরীরে রক্ত লেগে যায়। অনেক সময় মশা মারার সময়ও পোশাকে মশার রক্ত লেগে যায়। এ অবস্থায় অনেকেই মনে করেন রক্ত যেহেতু নাপাক, তাই এ পোশাক নাপাক হয়ে গেছে। রক্তের দাগ না দেখে নামাজ পড়ে ফেললে পরে চিন্তায় পড়ে যান নামাজ হয়েছে নাকি আবার পড়তে হবে।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে মশার রক্ত নোংরা হলেও নাপাক নয়। মশা, মাছি, ছারপোকার মতো পোকামাকড়ের রক্ত নাপাক নয়। তাই মশার রক্ত পোশাকে লেগে গেলে পোশাক নাপাক হবে না। পোশাকে মশার রক্ত লেগে থাকা অবস্থায় নামাজ পড়ে ফেললে নামাজ শুদ্ধ হবে। হাসান বসরি (রহ.), আতা ইবনে আবী রাবাহ (রহ.), আবু জাফর (রহ.), উরওয়া ইবনে যুবাইর (রহ.) প্রমুখ তাবেঈ থেকে বর্ণিত রয়েছে, পোশাকে মশা-মাছির রক্ত লাগলে পোশাক নাপাক হবে না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা)

তবে মশার রক্ত পোশাকে লেগে থাকলে সেটা ধুয়ে নেওয়া বা ওই পোশাক বদলে নামাজ পড়া উত্তম। নামাজ যথাসম্ভব পরিচ্ছন্ন কাপড় পরে আদায় করা উচিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন