1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও অর্থ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

বিরামপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও অর্থ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের জেলার বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক ২০২২ সালের বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুলে এই সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক তাজমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, সদস্য ওবায়দুল মিনহাজ, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আলীমুল ইসলাম জানান, বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে ২০২২ সালে বৃত্তি পরীক্ষায় ১৬৫জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন এবং সাধারণ গ্রেডে ২৫ জন বৃত্তি পায়। আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুলটি ২০২২পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন