1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে পেয়ারা পারতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

পলাশবাড়ীতে পেয়ারা পারতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা পারতে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে রুম্পা (৭) ও রাফিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৫ আগস্ট দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রুম্পা ওই গ্রামের সুলতান মিয়া ও রাফিয়া একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান,দুপুরে মসজিদে তখন জুমার নামাজ চলছিল। এ সময় ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ের একটি পেয়ারা গাছে ওঠে পেয়ারা পারার জন্য।

একপর্যায়ে গাছের ডাল ভেঙে শিশু দুটি পুকুরে পড়ে ডুবে যায়। সাঁতার জানা না থাকায় তাদের পক্ষে পারে উঠে আসা সম্ভব হয়নি।

পরে অনেক খোঁজা খুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা। এ হৃদয়বিদারক ঘটনার ওই দু পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন