1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বকশীগঞ্জে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বকশীগঞ্জে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের যৌথ স্বাক্ষরে ২০ আগস্ট (রবিবার) রাতে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।

সোমবার (২১ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৬ আগস্ট বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ। এর আগে পৌর আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভা স্থগিত করতে পৌর আওয়ামী লীগকে চিঠি দেয় উপজেলা আওয়ামী লীগ।
কিন্তু ১৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ না করে দলে বিভেদ সৃষ্টি করে নতুন মেরুকরণ তৈরি করা ও সাংগঠনিক নিয়ম উপেক্ষা করে আলাদাভাবে জাতীয় শোক দিবসের আয়োজন করায় পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিনকে উপজেলা আওয়ামী লীগ বরাবর জবাব দিতে বলা হয়। ১৮ আগস্ট পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন লিখিত জবাব দাখিল করেন। কিন্তু জবাব সন্তুুষ্ট না হওয়ায় ২০ আগস্ট রাতে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি দায়িত্ব পাওয়ার পর থেকে পৌর আওয়ামী লীগের সঙ্গে কোন বিষয়ে সমন্বয় করেননি।

১৬ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষ হওয়ার পর রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারি ওই আলোচনা সভা স্থগিতের চিঠি দিয়েছে। বাস্তবে পৌর আওয়ামী লীগকে কোন চিঠি দেওয়া হয়নি। তারপরও যেহেতু আমাকে জবাব দিতে বলা হয়েছে তাই লিখিত জবাব দিয়েছি।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম জানান, পৌর আওয়ামী লীগের বিষয়ে জেলা আওয়ামী লীগের পরামর্শে সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন