1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর।

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল।।

কুড়িগ্রামের রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোহানা আক্তার (৭) ও রোকসানা আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহানা উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।

উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর মা আশেপাশে খোঁজাখুঁজি শুর“ করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার শুর“ করলে স্থানীয়রা এসে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন