1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছলছল চোখে ফ্লয়েড হত্যার প্রতিবাদ মেগানের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

ছলছল চোখে ফ্লয়েড হত্যার প্রতিবাদ মেগানের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল ভিডিও বার্তায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ করেছেন। ধরা গলায় নিজের জীবনের কিছু ঘটনার যেমন উল্লেখ করেছেন তেমনি ফ্লয়েডের জীবনকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।

আমেরিকায় অন্য যারা পুলিশ হেফাজতে মারা যাচ্ছে মেগান তাদের কথাও স্মরণ করেন, ‘যাদের নাম জানি তাদের জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফ্লয়েডের জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ।’

কথা বলতে বলতে মেগান বার কয়েক বিরতি নেন। সম্পাদিত ভিডিওটিতে ছলছল চোখে তিনি বলেন, ‘কী বলবো সেটি সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। শুধু বলতে চেয়েছিলাম আমি নার্ভাস।’

‘আমি বুঝতে পেরেছি কিছু না বলাটা ভুল হবে।’

মেগান ১৫ বছর বয়সের নিজের একটি অভিজ্ঞতার কথা বলেন। জানান, এক শিক্ষক তাকে কথা বলার সাহস দেন।

মেগান ১৯৯২ সালের দিকে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। ওই সময় একটি দাঙ্গা দেখেছেন তিনি। রডনি কিং নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে সেসময় মার্কিন পুলিশেরা মারধর করেন।

ফ্লয়েডও একই ঘটনার শিকার। তবে আরও নির্মম। গত ২৫ মে চার শ্বেতাঙ্গ পুলিশ তার গলায় হাঁটুচেপে হত্যা করে।

নৃশংস এই ঘটনার পর আমেরিকায় তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন