1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা সরকারের জন্যই বিপর্যয় ডেকে আনছে। একজন মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তারা ভোটারদের দূরে সরিয়ে রাখতে চাইছে।

বক্তব্য দেন মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, ইসহাক আহমদ ও শফিক আহমদ।

এদিকে, মুফতি ফয়জুল করিমের ওপর হামলায় নিন্দা ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিলেটের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন