1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সমন্বিত অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১লক্ষ৩৫'হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

মাদারীপুরে সমন্বিত অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১লক্ষ৩৫’হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে সমন্বিত অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১লক্ষ৩৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদারীপুরে ৩ টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করে আদায় করে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ২ টি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারে অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন এবং জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই প্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ১লক্ষ৩৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনেকগুলো দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পালকি, বধূয়া ফ্যাশন, পদ্মা বস্তালয়কে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফাস্ট চয়েজ, রাজা জুতার দোকানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে আদায় করে জাতীয় ভোক্তা অধিকার। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।

 

MHS / LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন