1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হত্যা মামলার আসামীরা নির্ধোষ দাবি করে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে হত্যা মামলার আসামীরা নির্ধোষ দাবি করে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
  • মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুুুর আলোচিত আউয়াল মাতুব্বরের হত্যা মামলার আসামীরা সম্পূর্ণ নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর শহরে সাংবাদিক কল্যান সমিতির হল রুমে এসংবাদ সম্মেলন করে হত্যা মামলার ৫১ জন আসামীর পক্ষে একই মামলার আসামী সালাম বেপারী। তবে মামলার বাদীর পক্ষ থেকে বলা হয় এরাই হত্যা করেছে এবং হত্যা মামলা থেকে বাচার জন্য অন্যদের ফাঁসানোর চেস্টা করছে।

সংবাদ সম্মেলনে সালাম বেপারী জানান, এজাজ আকন কালিকাপুর বাসি থেকে জনবিচ্ছিন্ন হয়ে সাহেব আলী মাতুব্বরকে হত্যা করার পরিকল্পনা করে হত্যা করে।
আর সেই মামলা থেকে বাচার জন্য আউয়ালকে হত্যা করে আমাদের ফাঁসানো হয়েছে। আমরা আউয়াল মাতুব্বরের হত্যা মামলার ৫১ জন আসামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছি। সেই সাথে আউয়াল মাতুব্বরের প্রকৃত খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

মামালার বাদীর পক্ষের কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আকন এব্যাপারে বলেন, আমি এঘটনার সাথে কোনভাবেই জড়িত না, আমাকে ফাঁসানোর জন্য এ কর্মকান্ড করেছে। তাছাড়া সাহেব আলী হত্যা মামলায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানে আমার কোন নাম ছিল না। যে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সে বর্তমান হত্যা মামলার আসামী এবং আদলতে বিচারধীন একাধিক মামলা তার নামে রয়েছে। আমি এলাকায় মানুষের পাশে থাকি বলে আমাকে সবসময় ফাঁসানোর চেস্টা করে আসছে। তবে সত্য কোন দিন চাপা থাকে না। সত্যের জয় হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, এই মামলার অনেকেই উচ্চ আদালতের জামিনে আছে বলে জানতে পেরেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন