1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুদকের উপ-পরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ে ২৮ কর্মকর্তাকে বদলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

দুদকের উপ-পরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ে ২৮ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ে ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১ জুন) দুদক প্রধান কার্যালয়ের প্রশাসন ও মানবসম্পদ পরিচালকের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ১৫ জুন থেকে কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে গণ্য হবেন।একই সঙ্গে তাদের দায়িত্বে থাকা সকল নথিপত্র নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট বুঝিয়ে দিয়ে অবমুক্ত হবেন।

যেসব উপ-পরিচালককে বদলি করা হয়েছে তারা হলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীকে নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে, মো. মাহমুদুর রহমানকে নওগাঁয়, এস এম রাশেদুর রেজাকে ঠাকুরগাঁওয়ে, মো. সালাহ উদ্দিনকে কিশোরগঞ্জে, জালাল উদ্দিন আহম্মদকে চাঁদপুরে, মামুনুর রশীদ চৌধুরীকে পটুয়াখালী, মো. জাহিদ কালামকে ঝিনাইদহ, শেখ গোলাম মাওলাকে পিরোজপুরে, মো. সিফাত উদ্দিনকে গোপালগঞ্জ, মোজাহার আলী সরদারকে গাজীপুর, মলয় কুমার সাহাকে জামালপুর, মো. শাহরিয়ার জামিলকে বাগেরহাট, মো, জাহাঙ্গীর আলমকে কুড়িগ্রাম এবং পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়াজেদ আলীক গাজীকে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনকে চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ে, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে গাজীপুর, সৈয়দ আতাউল কবীরকে জামালপুর, মো. নজরুল ইসলামকে কিশোরগঞ্জ, ওমর ফারুককে নারায়ণগঞ্জ, মো. জাভেদ হাবীবকে পটুয়াখালী, তাহাসিনু মুনাবীল হককে ঠাকুরগাঁওয়ে, তানভীর আহমদকে নওগাঁ, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মো. বজলুর রহমানকে ঝিনাইদহে, পটুয়াখালীর মো. আরিফ হোসেনকে পিরোজপুরে, খুলনার তরুণ কান্তি ঘোষকে গোপালগঞ্জে, পাবনায় কর্মরত মো. শহীদুল ইসলাম সরকারকে কুড়িগ্রামে, চট্টগ্রাম-১ এর মো. শহীদুল ইসলাম মোড়লকে বাগেরহাটে এবং বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানকে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন