1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চোর লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চোর লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি চাই আপনারা ভাষার ব্যবহারে সংযত হন। গত মঙ্গলবার ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিয়েছেন সেটা কোনো রাজনীতির ভাষা নয়। আপনারা মুখে মিথ্যা কথা বলতেছেন কেন ? আপনারা কী গণতন্ত্র চর্চা করতেছেন। আপনারা তো গণতন্ত্রই বিশ্বাসই করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের চোর লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে। সরকার মুনাফা লুটবে এবং জনগণের পকেট কাটবে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা আসলে মানুষের কল্যাণ চায় না। স্বধীনতার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। বাংলাদেশের ধানের ভরা মৌসুম চলছে এরপরও চালের দাম বাড়ছে। এখন চালের দাম কমে আসার কথা। সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কখনো তাদের (আওয়ামী লীগ) নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তা দিই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। অথচ আওয়ামী লীগের মধ্যে সেই চর্চা নেই। তাই তারা দেশের জন্য কাজ করা আমাদের নেতাদের প্রতি মুহূর্তে অবজ্ঞা করেন। আজকে আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন। তারা বলছে বাহ বাহ ভালোই করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এ অবস্থায় থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। দেশের জনগণকে মুক্ত করি।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন