1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৩শ হতদরিদ্রদের খাদ্য ও ঈদ পোশাক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মাদারীপুরে ৩শ হতদরিদ্রদের খাদ্য ও ঈদ পোশাক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী হাওলাদার বাড়ি উঠানে গোলাম মাহাবুব এন্ড আবুল ফজল মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে ও ইতালী প্রবাসী আতিক হাওলাদারের আর্থিক সহযোগীতায় ২জন কে সেলাই মেশিন এবং ৩শজন সুভিধাভোগি কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ১৫০জন নারী কে শাড়ি এবং ৫০জন পুরুষ কে লুঙ্গি বিতরণ করা হয়।

খাদ্য ও ঈদ সামগ্রী বিতারণ উদ্ধোধন করেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, আসক ফাউন্ডেশনের সভাপতি মিজান ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সমাজ সেবা পরিচালক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক খান, সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫কেজি, ডাল ১কেজি, তৈল ১কেজি, সেমাই ১কেজি, চিনি ১কেজি এবং পিয়াজ ২কেজি। এবং ঈদুল ফিতর উপলক্ষে ১৫০টি শাড়ি, এবং ৫০টি লুঙ্গি দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমারা সব সময় চেষ্টা করি গরীব অসহায় এবং সুভিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে এবং আমাদের আহ্বান থাকবে বিত্তবানরা সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন