1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঈদে নাড়ির টানে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ-গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন, ঈদে নাড়ির টানে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ। গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি, সড়ক ডাকাতি, চুরি, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক সুপারভাইজার ও হেলপারদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরন করা হয়েছে।

৫ এপ্রিল শুক্রবার বিকেলে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘড়ে ফেরা মানুষের রাত্রি কালীন নিরাপত্তা নিশ্চিত করতে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অস্থায়ী ভাবে স্থাপন করা যাত্রী ছাউনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু মানুষের জান মালের নিরাপত্তা বিধানে পুলিশ সব সময় জনগনের পাশে আছে। কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন ইতোমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের নজরদারিতে রাখা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, টিআই ইনচার্জ শাহ আলম, টিআই জসিম, টি আই চন্দন, ওসি তদন্ত লাইছুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন