1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দূনীর্তিগ্রস্থ বিএনপির নেতারা যা বলে বাস্তবের সাথে তার কোন মিল নাই"-ড.আবদুস সোবহান গোলাপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

দূনীর্তিগ্রস্থ বিএনপির নেতারা যা বলে বাস্তবের সাথে তার কোন মিল নাই”-ড.আবদুস সোবহান গোলাপ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
দূনীর্তিগ্রস্থ বিএনপির নেতারা যা বলে বাস্তবের সাথে তার কোন মিল নাই, তারা এখন পাগলের প্রলাপ করছে বিভিন্ন অনুষ্ঠানে। শনিবার কালকিনি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসাবে যোগদান করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাংসদ ড.আবদুস সোবহান গোলাপ এমপি।

এমপি আরো বলেন, বিএনপির নেতারা বলছে আগামী ঈদের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটনানো হবে। এমন কথার কোন ভিত্তি নাই। তারা গত ২০১৫ সাল থেকে সরকারের পতন ঘটাচ্ছে আর এখনো সেই আন্দোলন করছে। তারা এদেশে সন্ত্রাসী কার্যকলাপ করেও এদেশের উন্নয়ন ঠেকাতে পারেনি। তারা যা বলে মিথ্যা ও কাল্পনিক কথা বলে।
এছাড়াও এমপি আরও বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যেখানে বিএনপি সরকার বাংলাদেশের ভাবমূর্তি নস্ট করেছে। তাছাড়া বিএনপি দেশের জনগনের কাছে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা জনগন মেনে নিবে না। জনগন জানে এই আওয়ামীলীগ সরকার দেশে বার বার দরকার।

কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদারের সঞ্চালনায় ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদারীপুুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার প্রমুখ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন