1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উইল স্মিথের প্রতি নিন্দা প্রকাশ অস্কার কর্তৃপক্ষের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

উইল স্মিথের প্রতি নিন্দা প্রকাশ অস্কার কর্তৃপক্ষের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় উইল স্মিথের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার এ নিন্দা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিন্দা প্রকাশের পাশাপাশি একাডেমি এ ঘটনার পর্যালোচনাও শুরু করেছে। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এবং ব্যক্তির সামাজিক আচরণের মানদণ্ডের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার রাতে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রক উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথের মাথার চুল নিয়ে কৌতুক করেন। জাডা পিংকেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। জাডার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কিন্তু স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা করাতেই মেজাজ হারান স্মিথ। মঞ্চে উঠে ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। এটি গতকাল থেকে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা।

এবারের অস্কার আসরে স্মিথ সেরা অভিনেতার পুরস্কার পেলেও, ক্রিসকে থাপ্পড় দেওয়ার ঘটনাই এখন আলোচনার বিষয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন