1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ তাওহীদ কবির

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গৃহবধূ মুক্তা মনিকে আহত অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মুক্তা মনি জানায়, তার সৎ ছেলে ইয়াছিন, মেয়ে জেসমিন ও সৎ দেবর আহাদুজ্জান আহাদ সহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ করেই আমার বাসায় ঢুকে। এ সময় তারা আমাকে এলোপাথাড়ি মারধর করতে থাকলে তাদের বলি যে আমাকে মেরোনা। পরে তারা আমাকে শ্লীলতাহানিও করে।

তারপরও সন্ত্রাসীরা আমার কথায় কর্ণপাত না করে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তারা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোঃ অহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে ভুক্তভোগীর দেবর আহাম্মেদ আলী বলেন, আমার ভাবিকে ওনারা এমন ভাবে মেরেছে যে ওনার বাঁচার কোনো কথা ছিলোনা। তার পা ভেঙ্গে ফেলছে। ভাবিকে বেধর মারার ফলে তিনি অজ্ঞান হয়ে যায়। মুক্তা মনি মারা গেছে ভেবে তাৎক্ষণিক সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন