1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। রবিবার দুপুরে জেলার কর্মরত সাংবাদিকরা প্রথমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কাছে। জামালপুরে সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানের সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদান করা ছাড়া জনগনের সাথে অশোভন আচরণ করতে পারেন না। সাংবাদিকদের সাথে অশোভন আচরণকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জেলা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে জেলার কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসক মুর্শেদা জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। তার ডাকে সারা দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন