1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘প্রয়োজনে আমার ছবি দেখুন, তবু ঘরে থাকুন’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

‘প্রয়োজনে আমার ছবি দেখুন, তবু ঘরে থাকুন’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৫৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চারদিকে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। ইতিমধ্যেই ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সকল নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলার নির্দেশ দিয়েছে সরকার।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে বাংলাদেশে ৩ জন মারা গেছেন আক্রান্ত হয়েছেন মোট ৩৩জন। করোনাভাইরাসের কারণে বন্ধ রাখা হয়েছে সিনেমাহল সহ সকল ধরনের শুটিং।

এদিকে করোনাভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক তারকায় সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নায়লা নাঈম সচেতনতামূলক বার্তা দিলেন।

ফেসবুকে নায়লা নাঈম নিজের একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও, নিরাপদে থাকো, ঘরেই থাকো। জীবনটা আসলেই মহামূল্যবান ‘

এই সময়ে করোনাভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় বাসায় থাকা। নায়লা নাঈম তার ভক্তদের উদ্দেশ্যে সেই আহ্বানই জানিয়েছেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন বা তাদের সংস্পর্শে এসেছেন তাদের গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে অনুরোধ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন