1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একমি কারখানার এক কর্মকর্তা ‘করোনায়’ আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

একমি কারখানার এক কর্মকর্তা ‘করোনায়’ আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৫৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকার ধামরাইয়ে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুককারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার লাবনীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাকে ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া তাকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা করিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে বলে জানান কারখানাটির এ্যাডমিন অফিসার মো. সাফায়েতউল্লাহ।

এ ঘটনায় কারখানার সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করলেও সেখানে অন্যান্য কর্মরত শ্রমিকদের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে ধামরাইয়ে অবস্থিত দি একমিতে ল্যাবরেটরিজের নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার লাবনীর (৩৪) শরীরের তাপমাত্রা হঠাৎ বৃদ্ধিসহ ঠান্ডা জনিত রোগের উপসর্গ দেখা দেয়।

এঘটনায় তাকে করোনা আক্রান্ত হিসেবে সন্দেহ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া কারখানায় প্রবেশের সময় রাবেয়া আক্তার নামে যে নারী নিরাপত্তাকর্মী তাকে চেকিং করেন তাকেও ছুটি দিয়ে হোম কোয়ারেন্টেনে পাঠানো হয়।

করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়াতে। সম্প্রতি তার স্বামী ইতালি থেকে বাড়িতে ফিরেছে এবং তার সংস্পর্শে থেকেই সানজিদা আক্তার করোনা আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সাফায়েত উল্লাহ বলেন, আমাদের একজন কর্মকর্তার শরীরে করোনার সংক্রমন সন্দেহ হওয়ায় তাকে ছুটি দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন নারী নিরাপত্তাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, সানজিদা আক্তার লাবনীর স্বামী গত ১৫ মার্চ ইতালী থেকে বাড়িতে এসেছে। আমরা তাকে এবং তার ছেলেকেসহ সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলাম। কিন্তু সে কেন সোমবার অফিসে এসেছিল আমরা তা জানিনা। বিষয়টি জানার জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা আমাদের কাছ থেকে ঘটনাটি লুকিয়ে জান। অন্যদিকে করোনা আক্রান্তে খবরটি কারখানায় ছড়িয়ে পড়ার পর তা অন্যান্য শ্রমিক-কর্মকর্তাদের মাঝে করোনো ভাইরাস এর আতঙ্ক বিরাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর ধামরাই এখন পর্যন্ত ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন